বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন


প্রকাশ :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন গতকাল ১০ মার্চ সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশন এর  যৌথ উদ্যোগে পরিচালিত ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন  করেন। 

২০২১ সালের  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২৮ /৩, নগর হেলথ সেন্টার ০৩, আলী আহমেদ চুনকার সড়কের পাশে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়। 

সোনার বাংলা ফাউন্ডেশন, ঢাকা অফিস  ও কিডনি সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা সিটি কর্পোরেশন প্রশাসককে স্বাগত জানান ও ফুলের তোড়া উপহার দেন। 

প্রশাসক এ্যাড, সাখাওয়াত হোসেন  ডায়ালিসিস সেন্টারে আশা রোগীদের সাথে মতবিনিময় করেন। ভবনের ২ ও ৩ তলায়  স্থাপিত ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস সেবা গ্রহণকারী রোগীদের সাথে মতবিনিময় ও সেন্টারের সেবার মান বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। রোগীরা সেবার ক্ষেত্রে প্রশাসককে তাদের সন্তুষ্টির কথা  প্রকাশ করেন। 

২০২৪ সালে এই সেন্টারে আরো সাতটি ডায়ালাইসিস মেশিন সংযুক্ত করা হয়। বর্তমানে ১৫ টি মেশিনের মাধ্যমে দুই শিফটে স্বল্পমূল্যে ও মানসম্মত  ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে। 

২০২১ সালের জুলাই মাস থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সেন্টারটিতে ৩৩ হাজার ৪০২টি ডায়ালাইসিস সেবা দেয়া হয়েছে। রোগীর সংখ্যা ৭২১জন। একই সময়ে সোনার বাংলা ফাউন্ডেশন ৪০২জন গরিব  রোগীকে১০ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং আগে দেশ ১৫৬ জন রোগীকে ১১ লাখ ৫৩ হাজার ৪ শত টাকা  আর্থিক সহায়তা প্রদান করেছে। উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন যাকাত ও দেশ-বিদেশ থেকে ব্যক্তি অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে দরিদ্র রোগীদের সহায়তা প্রদান করে থাকে। বেসরকারি সংস্থা আগে দেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুদান সংগ্রহ করে রোগীদের মাঝে বিতরণ করে।

কিডনি সেন্টারটি পরিদর্শনের সময় মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক  কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া, নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের হেড  অফ এইচ আর সুফি হায়দার জুলফিকার রহমান, আগে দেশ নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, হেড অফ অপারেশনস আল ইমরান সরকার, হেড অফ ইঞ্জিনিয়ারিং আব্দুল বাকী খান, নারায়ণগঞ্জ সেন্টারের সহকারী পরিচালক বাইজিত হোসেন, কেন্দ্রের ডা: ফরহাদ হোসেন, ডা: গোলাম মোর্শেদ, স্থানীয় ব্যবসায়ী শাহ আব্দুল হালিমসহ কেন্দ্রের নার্স টেকনিশিয়ান, অন্যান্য  কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।