বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় কৃষক গ্রুপের সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ)বিকেলে হাতীবান্ধা উপজেলার ৬ টি চর ইউনিয়নের ১২ টি চর ব্লকের ১২ টি কৃষক গ্রুপের মাঝে ১২ টি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

 এসময়,হাতীবান্ধা উপজেলার ১২টি কৃষক গ্রুপের সদস্যের কৃষক লিডারদের মাঝে রাডারডিপি প্রকল্পের আওতাধীন কৃষি যন্ত্রপাতি বিতরণের অংশ হিসেবে ১২ টি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

 কৃষি যন্ত্রপাতি বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাতীবান্ধা -পাটগ্রাম এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক ,(ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর ইসলাম, স্থানীয় কৃষক গ্রুপের সদস্যসহ কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ