সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ঈদে বিক্রির লক্ষ্যে মজুদ করা ক্ষতিকর চিপস ও কোমল পানীয় জব্দ


প্রকাশ :

রংপুরে ঈদে বিক্রির লক্ষ্যে মজুদ করা বিপুল পরিমান ক্ষতিকর ভেজাল চিপস ও কোমল পানীয় জব্দ করেছে প্রশাসন। 

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর ৩০নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকায় দানেশ ট্রেডার্স নামে গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

অভিযানে  রংপুরসহ আশপাশের জেলায় সরবরাহের লক্ষ্যে গুদাম রাখা ‘মিং মিং চিপস’, ‘বিগ ওয়েভ চিপস’, কোমল পানীয় ‘মজা’, ‘টেন আপ’, ‘তাজা’ নামক শিশু স্বাস্থ্যের জন্য হুমকি ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভেজাল এসব পণ্য জব্ধ করা হয়। সেই সাথে কোমল পানীয় ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা লোকমান হোসেন, বিএসটিআই পরিদর্শক প্রকৌশলী তাদমিরা শারমিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহবুবার রহমান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। ওই গুদামের মালিক দানেশকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিরপাড়ার গুদামে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য পণ্য জব্ধ করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কোমল পানীয় পরীক্ষা করে দেখেছেন এতে অনেক হেভিমেটাল রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে এসব পণ্যের কোন নিবন্ধনও নেই। কোমল পানীয় মজা, তাজাতে কোবাল্ট, নিকেল মাত্রার বেশি পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের খাদ্য বাজারে সয়লাব করার চেষ্টা করছে। আমরা সম্মিলিতভাবে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।

এছাড়া জব্দ করা পণ্যের উৎপাদনের স্থান নির্ধারিত কোন স্থান বলা হয়নি শুধুমাত্র ঢাকা কিংবা নরসিংদি উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায় এটি কোন গোপন কারখানায় তৈরী করা হয়।

রংপুরে এমন কোন গোপন কারখানার সন্ধান পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।