বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আলুর লাভজনক দাম নিশ্চিত করাসহ ৫ দফা দাবীতে রংপুরে মানববন্ধন-সমাবেশ


প্রকাশ :

আলুর লাভজনক দাম নিশ্চিত করাসহ ৫ দফা দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার উদ্যোগে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, আলুচাষী এমদাদুল হক বাবু, আবুল কাশেমসহ অন্যরা।

কর্মসূচীতে বক্তারা বলেন, এবার সার, বীজ,সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রতি কেজি আলু উৎপাদনে চাষীর খরচ হয়েছে ১৭ থেকে ১৮ টাকা। আলুর বর্তমান বাজার দর কেজি প্রতি ৩-৪ টাকাতে নেমেছে।  ফলে চলতি বছর আলুর বাম্পার ফলন হলেও কৃষক লাভের মুখ দেখতে পারছে না। কৃষকরা হিমাগারে আলু রাখার চেষ্টা করলে সেখানে আলুর সিন্ডিকেট ব্যবসায়ী ও হিমাগার মালিক যোগসাজশ করে হিমাগারের বেশিরভাগ জায়গা আগে থেকেই বুকিং করে রাখছে। ফলে কৃষকরা আলু হিমাগারে সংরক্ষণ করতে পারছে না, আবার বাজারে বিক্রি করলে দামও পাচ্ছে না। অপরদিকে চলমান বোরো মৌসুমে দেশজুড়ে সারের সংকট ও দাম বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় কেজি প্রতি ৮-১০ টাকা বেশি দামে সার বিক্রি করছে ব্যবসায়ীরা। প্রশাসন বিভিন্ন স্থানে নামমাত্র অভিযান পরিচালনা করলেও তা কাজে আসছে না।কালোবাজারি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কৃষক আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেন বক্তারা।

এ সময় বক্তারা আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগে আলু ক্রয়-বিক্রয় ও রপ্তানি, সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সারের দূর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করা, প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে দেড় টাকা নির্ধারণ, অগ্রিম বুকিং এর নামে বস্তা প্রতি ১০০ টাকা আদায় বন্ধ করা, অবিলম্বে সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারে প্রকৃত কৃষকের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করা এবং লাভজনক দামে আলু বিক্রি করতে না পারা কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার ৫ দফা দাবী জানান।