রংপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, লালমনিরহাট কালিগঞ্জ রুদ্রেশ্বরের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯), হাতিবান্ধা দইখাওয়া’র আজহার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০), জয়পুরহাট পাঁচবিবি তালপাড়া ভিমপুরের আব্দুল কাদের মন্ডলের স্ত্রী পাপিয়া বেগম (৩২) ও দিনাজপুর হাকিমপুর বাংলাহিলি এলাকার মোঃ আকাশের স্ত্রী মরিয়ম (৩০)। রবিবার (৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বৈরাগী বাজার টোল প্লাজারসামনে পাকা সড়কে সন্দেহভাজনদের আটক করে তাদের হাতে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করা হয়। এ সময় ১০ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ দেলোয়ার, মোমিন মিয়া, জিয়ারুলকে গ্রেফতার করা হয়। অপরদিকে শনিবার দিবাগত রাত ১২টায় নগরীর তাজহাট পার্কের মোড় এলাকার বাসের যাত্রীবেশে থাকা পাপিয়া ও মরিয়মের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা রংপুর বিভাগের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে সংশ্লিষ্ট থানায় মামলাসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।