বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার


প্রকাশ :

রংপুরে মাদক বিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  এরা হলো, পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামের আব্দুল হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) ও অনন্তরাম এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বিলাশ হোসেন (৩০)। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুঞ্জরখা গ্রামের আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির শয়নকক্ষে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের জারকিনে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আঙ্গুর মিয়া ও বিলাশ হোসেনকে গ্রেফতার করে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পীরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।