লালমনিরহাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ লালমনিরহাট এলজিইডি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারপূর্বর্তি আলোচনা সভায় অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন পিজিয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতিকুর রহমান শাকিল।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, সবুজসেবা যুব সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম এবং গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রেদওয়ান হোসেন রাঙ্গা প্রমুখ।
বক্তারা সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।