বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে এক গাঁজা সেবীর ছয় মাসের কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে রাশেদুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সাপ্টীবাড়ী বাজারে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন রাশেদুল। এ সময় বাজারের নৈশ প্রহরী শফিকুল ইসলাম তাকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার তাকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দুপুরে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।