বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় প্রসাধনী জব্দ


প্রকাশ :

লালমনিরহাট সীমান্তে পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রামখানা ও ঝাউরানী বিওপির টহলদল পৃথক অভিযান চালায়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ক্লিনিক মোড় এবং হাতীবান্ধার উত্তর ঝাউরানী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় সন্দেহভাজনদের ধাওয়া দিলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৫০ পিস নিভিয়া সফট ক্রিম ও ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।