বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ


প্রকাশ :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া ফিরতি যাত্রীদের সুবিধার্থে আগামী ২৩ মার্চ থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীচাপ সামাল দিতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট দুই ভিন্ন সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকালে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি শুরু হবে।

এদিকে ঈদ উপলক্ষে যাত্রীচাপ মোকাবিলায় ৫ জোড়া মোট ২০টি স্পেশাল ট্রেন চালানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।