লালমনিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রকিবুল হাসান।
জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন মিতার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জেলা গাইডসের কমিশনার সরমিন আরা হক বীথি, শিক্ষক জেসমিন নাহার, শিক্ষার্থী জিহাদ আলী, স্রোতসী রোদেলা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে লোকসংগীত, জারীগান, তাৎক্ষণিক অভিনয়, নৃত্য, লোকনৃত্য, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, কেরাত, হাম, নাত, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী, শিক্ষক, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী, শিক্ষক, শ্রেষ্ঠ রোভার, শিক্ষার্থী, শিক্ষক ও শ্রেষ্ঠ বিএনসিসহ ১৯টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে বিজয়ীদের (৯৬ জন) মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।