লালমনিরহাটের কালিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) গত ২৩ ফেব্রুয়ারি রাত ২টা ২০ মিনিটে একটি সাফল্যমণ্ডিত অভিযান চালিয়ে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দ এবং এক জন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হারুন মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, ধৃত হারুন মিয়া দীর্ঘদিন ধরে কালিগঞ্জসহ লালমনিরহাটের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতেন। অভিযানে তার বসতবাড়ী থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।