বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরীর মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে। সেদিন কিশোরীর মা ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গেলে বাড়িতে দুই বোন (১৫ ও ১২) একা ছিল। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে ছোট বোন জেগে ওঠে এবং বাধা দিলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

পরদিন কিশোরী বিষয়টি মাকে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।