রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬’ উদ্যাপনের লক্ষ্যে জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একুশের প্রথম প্রহরে অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হবে।
এরপর সকাল ১১:০০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়াও বাদ জুমা সকল মসজিদে এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে ২০শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় রংপুর জেলা শিশু একাডেমিতে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আযোজন করা হবে।