বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। উৎপত্তিস্থল ছাতক, ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে, এবং ভূ-গভীরতা ৬২৬ কিলোমিটার।
মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটি গভীর হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও একই সময়ে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।