ময়মনসিংহের ফুলপুরে বালিয়ার মোড়ে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে উভয় গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার কারণে এক সময় ফুলপুর বালিয়ার মোড়ের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হয়। হতাহত ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।