বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেলেন লালমনিরহাটের দুলু, জেলা জুড়ে মিষ্টি বিতরণ


প্রকাশ :

‎লালমনিরহাটের উত্তরবঙ্গের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটে আনন্দের জোয়ার বইছে। তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলাবাসী ও তৃণমূলের নেতা-কর্মীরা।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট (সদর) ৩- আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে নবনির্বাচিত সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাসায় পুলিশ প্রটোকলসহ একজন মন্ত্রীর যে সমস্ত সিকিউরিটি প্রয়োজন সবকিছু এখন তার বাসায় নিয়োজিত। এবং ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রীদের মধ্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

‎স্থানীয়রা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তার ধারাবাহিকতায় সারা দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন। লালমনিরহাটের সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তাকে এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করায় পুরো জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎এদিকে প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়ের পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের প্রতিটি বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে করতে স্থানীয়রা একে অপরের সাথে কোলাকুলিতে মেতে ওঠেন। লালমনিরহাটের প্রতিটি মোড়ে মোড়ে এখন শুধুই আনন্দের গুঞ্জন।

‎‎স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমাদের শুধু নেতাই নন, তিনি আমাদের অভিভাবক। এর আগে তিনি লালমনিরহাটের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তা ভোলার মতো নয়। তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া মানে লালমনিরহাট তথা উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিরঋণী।