বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ভালোবাসা দিবসে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা


প্রকাশ :

রংপুরে বিশ্ব ভালোবাসা দিবসে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে জাওয়াদ আল কাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনীম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার তেতুঁলিয়া গ্রামের মোরশিদুর রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরীর ১৫নং ওয়ার্ডের বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় বিকেল পৌণে ৫টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনটির সামনে লাফ দেন মুনীম। এ সময় ট্রেনে কাটা পড়ে যুবক মুনীমের মৃত্যু হয়। কি কারণে চলন্ত ট্রেনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সেই কারণ অনুসন্ধান করছে পুলিশ।

রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যুর ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।