বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ক্লিন সুইপ এগারো দলীয় জোটের, ছয় আসনেই বিজয়


প্রকাশ :

রংপুরের ছয়টি সংসদীয় আসনেই জয় পেয়েছে এগারো দলীয় জোটের প্রার্থীরা। এর মধ্যে পাঁচটি আসনে জামায়াত এবং একটি আসনে এনসিপির প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়ে জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৭০ ভোট।

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জামায়াতের মাহাবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে জামায়াতের গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জামায়াতের মাওলানা নুরুল আমিন (দাঁড়িপাল্লা) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট।