রংপুরের বদরগঞ্জে ফাঁসির দন্ড থেকে মুক্ত হয়ে ভোটার লাইনে এটিএম আজহার আওয়ামীলীগের শাসন আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ড থেকে মুক্তির পর ১৭ বছর পর ভোট দিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর পার্থী এই রংপুর ৩ আসনে।
বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) বেলা সাড়ে দশটায় রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে ভোটারদের লাইনে প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, এটা আমার ১৭ বছর পরের ভোট। ১৫ বছরতো জেলে ছিলাম।আর বাইরেতো অনেকেই ভোট দিতে পারেনি। এজন্য অত্যন্ত আনন্দিত খুশি যে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর ৩ আসন । এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯৮১ জন।
বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ পাঁচজন প্রার্থী
এখানে প্রতিদ্বন্ধিতা করছেন। জেলার তারাগঞ্জ ও বদরগঞ্জ দুই উপজেলার ১৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।