বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কেন্দ্রে ঢুকে ৩ ব্যালট বই ছিনতাই, আটক ২


প্রকাশ :

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। ছিনতাই হওয়া তিনটি ব্যালট বইয়ের মধ্যে দুটি এখনো উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, কয়েকজন বহিরাগত হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের। পরে অভিযান চালিয়ে একটি ব্যালট বই উদ্ধার করা হলেও একটি সংসদ নির্বাচনের ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হলে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানান, উদ্ধার হওয়া ব্যালট বই থেকে ৪০টি ব্যালট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।