বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের তিন আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার তিনটি আসনে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা), লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) এবং লালমনিরহাট সদর—এই তিন আসনে মোট ৩৮৬টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। জেলায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।