বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ


প্রকাশ :

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে কেন্দ্রটির ভোট গ্রহণ ১৫ মিনিট বন্ধ ছিল।

মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, ১৫ মিনিট পর সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখন ভোট গ্রহণ চলছে। 

এদিকে ১০-১২ টি ককটেল বিস্ফোরণের সময় দৌড়াদৌড়ি শুরু হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  ফুটবল ও ধানের শীষ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।  

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে।