বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গণনার পর ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা


প্রকাশ :

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের ব্যাগ থেকে জব্দ করা টাকার গণনা শেষে পুলিশ জানিয়েছে, সেখানে পাওয়া গেছে প্রায় ৭৪ লাখ টাকা। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় তার লাগেজে বিপুল নগদ টাকা পাওয়া গেলে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেছেন, ঘটনাটি তদন্তাধীন।

তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, বরং বেলাল উদ্দিনের গার্মেন্টস ব্যবসার অর্থ।