ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় থেকে সৈয়দপুরে নামেন। তার হ্যান্ডব্যাগে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা পাওয়া গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকদের উপস্থিতিতে টাকা গণনা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।