বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশ :

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকার আয়োজনে এবং জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রকিব হায়দার।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, জেলা পুলিশ (এ সার্কেল) ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ও উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন। প্রশিক্ষক ছিলেন নির্বাচন অফিসার রাজিব আহসান।

কর্মশালায় উপজেলার ৭২টি ভোটকেন্দ্রের জন্য মনোনীত ৭৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন।