মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ কন্যা মনোয়ারা খান ভাসানী (৭৬) বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে মনোয়ারা খান ভাসানীর একমাত্র কন্যা মনিকা চৌধুরী পিয়ার জয়পুরহাটের বাসায় তিনি মৃত্যু বরণ করেন । মৃত্যু কালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
সম্পাদকের শোক
মজলুম জননেতা মাওলানা ভাসানীর কনিষ্ঠ কন্যা মনোয়ারা খান ভাসানীর ইন্তেকালে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও ভাসানী গবেষক বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে শোক প্রকাশ,শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।