বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা প্রদান-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলাপ্রশাসন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা প্রদান-সংক্রন্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যার কাছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে, তাকে ৩১শে জানুয়ারি (শনিবার), ২০২৬ খ্রি. তারিখের মধ্যে নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ নিকটস্থ থানায় জমা প্রদান করতে হবে।

এই আদেশ ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে তাদের বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ১৫ই ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। কেউ এই আদেশ অমান্য করলে The Arms Act, 1878–এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলাপ্রশাসক ইশরাত ফারজানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।