বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান (৭৮) গত ২৯ জানুয়ারি সকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পঞ্চগড় জেলায় প্রথম জানাজা ও লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামে ২য় জানাজা শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র এক কন্যা ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের শোক

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার ’৭১, এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।