বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে লোকাল ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে লোকাল ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বাসিন্দা। মুন্না চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায় শেষে মুন্না ইসলাম পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়।

ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।