বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন নৌযান চলাচলের ওপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি এবং তার পূর্ববর্তী রাত ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্দিষ্ট রুট ব্যতীত লঞ্চ ও ইঞ্জিনবোট চলাচল বন্ধ থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতিতে প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষক এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নিযুক্ত সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবা যেমন অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী শিথিলের ব্যবস্থা নিতে পারবেন। ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম এবং দূরপাল্লার নৌযানও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারও নৌযান চলাচল সীমিত বা শিথিল করার সিদ্ধান্ত নিতে পারবেন।