বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট পৌরসভার নিবাসী, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (৭০) আজ ২৭ জানুয়ারী বিকেলে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.......  রাজিউন) মরহুম আব্দুল কুদ্দুস মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় পৌরসভার সবুজপাড়ায় জানাযা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন  করা হবে।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের শোক

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ৭১ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।