বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

রংপুর মেডিকেল মোড়ে র‌্যাব-১৩ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে। 

বিপ্লব কুমার গোস্বামীঅতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‍্যাব-১৩ জানান,নিয়মিত এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গবার ২৭ জানুয়ারী সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল আরপিএমপি, রংপুর এর কোতয়ালী থানার মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্স এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময় আহনাব পরিবহণের একটি বাস তল্লাশী করে বাসের বক্সের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ২৯ কেজি গাঁজা জব্দসহ আসামি  সুপাইভাইজার মোঃ নুর আলম সিদ্দিকী (৪৪), পিতা-মোঃ ইয়াকুব আলী, সাং-উত্তর লক্ষীপুর মন্ডলপাড়া, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর, ও হেলপার মো: মেরাজ (২৬), পিতা-মোঃ জাহেদুল ইসলাম, সাং-রামপুরা, ১৭ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর'কে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বাসের মধ্যে সুকৌশলে পরিবহণ করে দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাছাড়া, ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।