বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সার্কিট হাউজ মিলনায়তনে সভায় উর্ধ্বতন সামরিক বাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

এরপর তিনি রংপুর স্টেডিয়ামে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় সেনা প্রধান সেনাসদস্যের প্রতি পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।