মির্জাপুর ক্যাডেট কলেজ ৮ম ব্যাচের আর্থিক সহযোগিতায় সারপুকুর যুব ফোরাম পাঠাগারের কাজ সম্পন্ন হওয়ায় পাঠাগার পরিদর্শন করতে আসেন রবিং প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ডিরেক্টর ও সাবেক নির্বাচন কমিশনার শাহিন হোসাইন শাহ আলম।
এ উপলক্ষে গত ২৪ জানুয়ারি পাঠাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট বিআরডিবির উপ-পরিচালক মোছা: নুরেলা আক্তার, টিপার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রায়, হরিদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল রায়, সহকারী শিক্ষক রামকৃষ্ণ রায়, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের উপদেষ্টা আব্দুল বাতেন, ডেইলিস্টার রংপুর ব্যুরো প্রধান এস দিলীপ রায়, জমিদাতা আব্দুল ছাত্তার, সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল শান্ত, সাংগঠনিক সম্পাদক নিরাময় কুমার রায় প্রমুখ।
পুকুর যুব ফোরাম পাঠাগার যে মডেল পাঠাগার হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য অতিথিগণ সারপুকুর যুব ফোরাম পাঠাগারে একটি ল্যাপটপ, ৩টি ফ্যান, শতাধিক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ-এর বই উপহার দেন। গ্রামে গ্রামে পাঠাগার তৈরির গুরুত্ব আরোপ করে সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন বলেন, গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা হলে দেশ ও সমাজ অনেক এগিয়ে যাবে। এ সময় পাঠাগারের সংশ্লিষ্ট শিক্ষার্থী, পাঠক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।