বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমোহনে বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত, আহত ২০


প্রকাশ :

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন ডা. আজাহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারাধন দাসের স্ত্রী শিল্পী রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে অটোরিকশাচালক মো. নছিম (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী রানী দাস ও তার ছেলে রিজার্ভ অটোরিকশায় করে তজুমদ্দিন থেকে লালমোহনের গজারিয়া কলেজপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালকসহ মা-ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।