বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

‘আন্তঃধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করনীয়’ শীর্ষক রংপুরে আঞ্চলিক সংলাপ


প্রকাশ :

রংপুরে আন্তঃধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করনীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারী) সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এতে রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মী, যুব, নারী-পুরুষেরা অংশ নেন।

হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিল চন্দ্র বর্মন, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যরা।

এ সময় ধর্মীয় নেতাদের মাধ্যমে সমাজে শান্তি-সম্প্রীতির বার্তা ছড়ানো, সহিংসতা প্রতিরোধ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি শিক্ষা দেয়া, ফেসবুকে বিদ্বেষমুলক তথ্য ছড়ালে আইনী ব্যবস্থা গ্রহণসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।