বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে টেকসই উন্নয়নের দাবিতে সনাক লালমনিরহাটের মানববন্ধন


প্রকাশ :

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের মিশন মোড়ে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার করা, নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ সহ বিদ্যমান সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করার জন্য এর উৎপাদন ও সরবারাহ করা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিসহ একটি উপযুক্ত বিনিয়োগ কাঠামো প্রণয়ন করা, জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দুষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ করা, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানি খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করা, শিল্প ও আবাসিক গ্রাহকদের নেট মিটারিং সৌর বিদ্যুৎ স্থাপন সহজীকরণ, ফিড-ইন-ট্যারিফ কার্যকর এবং তাদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা প্রদানসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে অগ্রাধিকার প্রদান করতে আহ্বান জানান।

 মানববন্ধনে সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, মোঃ জালাল উদ্দিন, হাসিনা মাহবুব, আশিক ইকবাল মিলন, সাধনা রায়, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম, জাতীয় ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দসহ শিক্ষার্থী ও সাধারণ জনগন অংশগ্রহণ করেন।