তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক প্রশিক্ষক Mr. Henri Vat Het Erve-এর পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির বিষয় ছিল Communication Skills, Motivation and Leadership Development।
গত ১৩ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যায় নগরীর স্কাই লন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশরাফুল আলম আল-আমিন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), তিস্তা ইউনিভার্সিটি, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান, বিওটি এবং মো. রবিউল ইসলাম মৃদুল, সদস্য-সচিব, বিওটি, তিস্তা ইউনিভার্সিটি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাসেম, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী এবং রেজিস্ট্রার মো. আতাউর রহমান।
বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।