বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশ :

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে কাউনিয়া থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

নিহতের নাম মোঃ আশরাফুল ইসলাম নয়ন (৪৪)। তিনি কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছেন।  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।