গতকাল ২৪ জানুয়ারি বিকালে বেসরকারি সংস্থা আগে দেশ-এর সভাকক্ষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন আগে দেশ-এর প্রতিষ্ঠাতা ও সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন আগে দেশ-এর সভাপতি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্কোউডেন লিডার (অব.)সাজ্জাদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী পরিচালক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান ভূঁইয়া।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন আগে দেশ-এর প্রতিষ্ঠাতা সদস্য ড. মাহমুদ হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান আমিনুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মাহমুদুর রহমান পিয়াল, সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলাম, হেড অফ এইচআর সুফি হায়দার জুলফিকার, হেড অফ অপারেশন আল ইমরান সরকার, আগে দেশ-এর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ আতিয়া ফৌজিয়া বৃষ্টি প্রমুখ।
সভায় সোনার বাংলা ফাউন্ডেশন ও আগে দেশ-এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় কিডনি সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য ক্যাম্প ও কিডনি স্ক্রিনিং প্রোগ্রাম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২০১৯ সালে দেশপ্রেমিক প্রবাসী ও বাংলাদেশিদের সমন্বয়ে উন্নত স্বাস্থ্যসেবা, গুণগত কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আগে দেশ নামক অলাভজনক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত।
আগে দেশ বেসরকারি সংস্থাটি সরকারি ও বেসরকারি পর্যায়ে অর্থ সংগ্রহ করে সোনার বাংলা ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশের ২২টি জেলার ২৪টি কিডনি ডায়ালাইসিস সেন্টারে দরিদ্র রোগীদের চিকিৎসায় ভর্তুকি প্রদান করে আসছে।
তাছাড়াও সংস্থাটি সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক কিডনি স্ক্রিনিং সম্পন্ন করেছে।