বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু


প্রকাশ :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করলে শিশুটি বাবার সঙ্গে বসবাস করছিল। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জ জেলার বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন।

শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তারা পুলিশকে খবর দেন। পরে রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।