বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম  সীমান্ত পথে  ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহক যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলা বাউড়া এলাকায়। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এসময় ভারতীয় ৩০ বিএসএফ এর নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। 

বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।

পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।