র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং ১ টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)জানান,অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় (২৩ জানুয়ারী)রাত ভোরে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন ৩নং বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বালাগ্রাম সাকিনস্থ জলঢাকা টু ডালিয়া রোড গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক মোঃ তোফাজ্জল (৬০), পিতা-মৃত আছির উদ্দিন এর বাঁশ বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১ টি অবৈধ বিদেশী পিস্তল জব্দ করতে সক্ষম হয়।পৃথক অপর অভিযানে রাত ০২.০৫ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া সাকিনস্থ গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে ঈদগাহের পশ্চিম পার্শ্বে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান জব্দ করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানাসমূহে হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।