সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি সুজন ট্রাস্টের চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, টিআইবি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন গতকাল ২১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সুশাসনের জন্য নাগরিক সুজনের জাতীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ, তাঁর পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
লালমনিরহাট বার্তা সম্পাদকের শোক
সুজন সভাপতি,সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন এর মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার, ৭১ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।