বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্নার মাগফিরাত দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বুধবার (২১ জানুয়ারী) রাতে লালমনিরহাট আদিতমারী উপজেলা কমলাবাড়ী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সুশীল সমাজের আয়োজনে, কিসমাত চরিতাবাড়ী বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের সাবেক ইউপি সদস্য ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আহবায়ক ইদ্রিস আলী, ভাদাই ইউপি সভাপতি মোজাম্মেল হক,কমলাবাড়ি সভাপতি মাইদুল ইসলাম,কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের,সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রউফ রুবেল,যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু, ইউপি সদস্য আব্দুর রহমান,প্রাক্তন ইউপি সদস্য রফিজ উদ্দিন, স্থানীয় রিয়াজ উদ্দিন রাজু মিয়া,সুমন মিয়া,বাবুল মিয়াস ও কমলাবাড়ী ইউপি ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমূখ।
রোকন উদ্দিন বাবুল বলেন, এই এলাকার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে কারন দির্ঘদিন থেকে আমি মাঠে থেকে রাজনীতি করে আসছি। এই এলাকায় অনেক রাজনীতির বৈষম্য স্বীকার হয়েছিল এবং প্রতিহিংসার রাজনীতির কারনে এলাকায় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যদি আমি নির্বিচিত হই তাহলে এই বৈষম্য থাকবে। জনগন উন্নয়ন থেকে বঞ্চিত থাকবেন না। এলাকার যত রাস্তা-ঘাট,ব্রীজ কালভার্ট আছে সেগুলো চিহ্নিত করে এলাকার লোকজনকে সাথে কাজ করব এবং আমার কাছে কোন দল-মত থাকবেনা। সে জন্য সবাই দল-মত উর্ধ্বে সবাই আমার পক্ষে কাজ করবেন। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে সেবা করতে চাই তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এই এলাকার প্রবীন রাজনীতিবীদ মরহুম প্রয়াত শহীদ সামসুল ইসলাম সুরুজ স্বরন করে বলেন,তার সাথে আমার একটা যোগাযোগ ছিল। রাজনীতির নানা পরামর্শ নিয়েছি। আগামি ১২ ফেব্রুয়ারি আপনারা নিজের ভোট ও বন্ধু,আত্নীস্বজনের সকলে ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করতে আহবান জানান।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ঐ ইউনিয়নের বড় কমলাবাড়ী ৯ নং ওয়ার্ডে আরেকটি কর্মি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন।