বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেরোবিতে জাল সনদে চাকুরীর বিষয়েকর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুদকের সরেজমিন তদন্ত


প্রকাশ :

রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকুরী নেয়ার অভিযোগে একাধিক কর্মকর্তা-কর্মচারী বিরুদ্ধে সরেজমিনে তদন্ত শুরু করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক) 

রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে দুদক রংপুর অফিসের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্টার, উপাচার্যসহ বিভিন্ন দপ্তরে অনুসন্ধান চালায়। সময় অভিযুক্ত দপ্তর গুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন
দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদে অসঙ্গতি পাওয়া গেছে। এরই মধ্যে ইরিনা নাহার নামের একজন শারীরিক প্রশিক্ষককে (ফিজিক্যাল ইন্সট্রাক্টর) অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করেছে বেরোবি প্রশাসন।
তিনি আরও বলেন, অভিযুক্তদের জাল সনদগুলো দাপ্তরিকভাবে সংগ্রহের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ থেকে সনদগুলো সংগ্রহ যাচাই সম্পন্ন হলে কমিশনের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।