বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুইদিনের সফরে নীলফামারী ও রংপুর আসছেন


প্রকাশ :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দিনের সফরে নীলফামারী ও রংপুর জেলায় সফরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা রবিবার (১৮ই জানুয়ারি) দুপুর ১২ টায় নীলফামারী জেলাপ্রশাসকের কার্যালয়ে গণভোট কার্যক্রম উপলক্ষ্যে তিনি র‌্যালি ও মতবিনিময় সভায় অংশ নিবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একই ‍দিনে বিকাল ৫ টায় রংপুর জেলাপ্রশাসকের কার্যালয়ে গণভোট কার্যক্রম ও মতবিনিময় সভায় যোগদান করবেন এবং রাত ৯ টায় সার্কিট হাউজে চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন।

উপদেষ্টা সোমবার (১৯শে জানুয়ারি) সকাল ৯ টায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে দুপুর ২:৩০ মিনিটে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় হতে গণভোট কার্যক্রমের র‌্যালিতে অংশ নিবেন।

সফর শেষে উপদেষ্টা ওই দিন সন্ধ্যা ০৭:০৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।