বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালিগঞ্জের ২৭ জন ইউপি সদস্য ও সদস্যাগণ বিএনপিতে যোগদান


প্রকাশ :

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ২৭ জন ইউপি সদস্য ও সদস্যাগণ বিএনপিতে যোগদান করেন।

রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার চাপারহাটে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে তাঁর হাতে ধানের শীষ প্রতীক ও ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ এবং ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপি হলো একটি জনপ্রিয় এবং উন্নয়নমুখী দল। কথা নয়, কাজে বিশ্বাসী। যখনই ক্ষমতায় আসে, তারা এ দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। আজ সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য মানুষ বুঝে-শুনে এ দলের পতাকাতলে আসতে শুরু করেছে। এ সময় তিনি আরও বলেন, আপনারা যেহেতু জনপ্রতিনিধি, আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই, তাহলে আপনাদের কাজের অভিজ্ঞতা নিয়ে একসঙ্গে কাজ করে দুই উপজেলাকে রোল মডেলে পরিণত করব। তাই এলাকায় গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার পক্ষে কাজ করতে আহ্বান জানান।