১১ জানুয়ারি লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ এর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে ৩৪ আনসার ব্যাটানিয়ান এর পরিচালক কামরুজ্জামান, লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট সহিদুল ইসলাম।
এতে লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ দিনের মেডিকেল ক্যাম্পেইন প্রায় ৩ হাজার রোগীদের সেবা প্রদান করা হবে।